সিলেট সিটি করপোরেশন

সিলেট সিটি করপোরেশন আয়তন: ২৭.৩৬ বর্গ কিমি। অবস্থান: ২৪°৫১' থেকে ২৪°৫৫' উত্তর অক্ষাংশ এবং ৯১°৫০' থেকে ৯১°৫৪' পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সিলেট সদর উপজেলা, দক্ষিণে দক্ষিণ সুরমা উপজেলা, পূর্বে সিলেট সদর উপজেলা, পশ্চিমে দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলা।

জনসংখ্যা ২৭০৬০৬; পুরুষ ১৪২৩২০, মহিলা ১২৮২৮৬। জলাশয় প্রধান নদী: সুরমা।

প্রশাসন সিলেট পৌরসভা ১৮৬৭ গঠিত হয় সালে এবং সিটি করপোরেশনে উন্নীত করা হয় ৯ এপ্রিল ২০০১ সালে।

সিটি করপোরেশন
সিটি করপোরেশন থানা ওয়ার্ড মহল্লা
১ ৪ ২৭ ২১৮
থানা
থানা আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
কোতোয়ালী মডেল ১৭.২২ ১৮ ১৪৪ ১৬৮২৭১ ৯৭৭২ ৭১.৭৫
জালালাবাদ (আংশিক) ০.৯৬ ১ ৮ ৭৪০৯ ৬১৬০ ৬৭.৯৮
দক্ষিণ সুরমা (আংশিক) ২.৭ ২ ১০ ১৯৯১২ ৭৩৭৫ ৬৪.১৩
বিমানবন্দর (আংশিক) ১.৮৪ ২ ২২ ২২৬৫৪ ১২৩১২ ৭১.৩৮
শাহপরাণ (আংশিক) ৪.৬৪ ৪ ৪২ ৫২৩৬০ ১১২৮৪ ৬৬.৭০

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

এক নজরে সিলেট সিটি করপোরেশন
প্রথম চেয়ারম্যান রায় বাহাদুর দুলাল চন্দ্র দেব
পৌরসভা ১৮৬৭
সিটি করপোরেশনে উন্নীত করা হয় ৯ এপ্রিল ২০০১
প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান
ঘরবাড়ি ২৯৩৮১
ওয়ার্ড সংখ্যা ২৭
ওয়ার্ড কমিশনার ২৭
মহিলা কমিশনার ৯
পুলিশ স্টেশন ২
রাস্তা ২১৯৯৮ কিমি
পার্ক ৩
কমিউনিটি সেন্টার ৩০
জিমনেসিয়াম ৩
কবর স্থান ও শ্মশান ৪
বাস টার্মিনাল ২
ট্রাফিক সিগন্যাল ৭

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; মাঠ পর্যায়ের তথ্য।

[তপন পালিত]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; সিলেট সিটি করপোরেশনের থানাসমূহের মাঠ পর্যায়ের রিপোর্ট ও সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।