ফাইটোপ্লাঙ্কটন

ফাইটোপ্লাঙ্কটন (Phytoplankton)  অতিক্ষুদ্র, আণুবীক্ষণিক, অবাধ ভাসমান, স্রোতবাহিত উদ্ভিদ; সাধারণত এককোষী, মুক্ত বা কলোনিবদ্ধ; জীবনচক্রের কোন কোন পর্যায়ে বহুকোষী। এগুলি আকার আয়তন অনুসারে, জীবনচক্রের ধরন অনুসারে এবং বাস্ত্তসংস্থানের ভিত্তিতে (limnoplankton, rheoplankton, haloplankton) শ্রেণিবদ্ধ করা হয়।

পুকুর বা ডোবায় অত্যধিক উদ্ভিদ-প্ল্যাঙ্কটন জমলে পানি বিবর্ণ হতে পারে। উদাহরণস্বরূপ Mycrocystis-এর প্রজাতিরা পানিতে গাঢ় নীল-সবুজ রঙ, আবার Gonium, Pandorina, Eudorina ও Euglena-এর প্রজাতি গাঢ়-সবুজ রঙ ছড়ায়। বাংলাদেশের কোন কোন বদ্ধজলাশয়ে কিছু ইউগ্লেনা প্রজাতির দরুন পানির উপরিভাগ লালচে-বাদামি বা চায়ের রং ধরে। বছরে বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণ Spirogyra, Pithophora species বা Hydrodictyon reticulatum জলাশয়ের উপরিতলের কাছাকাছি ভাসতে থাকে। মাঝেমধ্যে Aphanothece, Rivularia, Gloetrichia ধূসর রঙের আঠাল দলা, Chaetophora প্রজাতিগুলি সবুজ রঙের দলা বা Botryococcus braunii প্রজাতি পুরু কলোনি ছড়িয়ে কিছু কালের জন্য বদ্ধ জলাশয়ের গোটা উপরিতল ঢেকে ফেলতে পারে।

বাংলাদেশে স্বাদুপানির উদ্ভিদ প্ল্যাঙ্কটনের মুখ্য প্রতিনিধিদের অধিকাংশই Bacillariophyceae। অন্যান্য শৈবালবর্গ সাধারণত pH, খাদ্যবস্ত্ত, নাইট্রেট, ফস্ফেট ও অন্যান্য উপাত্ত দ্বারা নিয়ন্ত্রিত। ডেসমিডের পছন্দ প্রধানত অম্লীয় পানি, আবার নীল-সবুজ শৈবাল, ইউগ্লেনয়েড ও ক্লোরোকক্কয়েড সদস্যরা উচ্চতর ক্ষারীয় মাধ্যম ও জৈবিকভাবে দূষিত পানি পছন্দ করে।

বাংলাদেশে নথিভুক্ত মিঠাপানির প্লাঙ্কটনিক গণসমূহ Chlorophyceae, Bacillariophyceae, Xanthophyceae, Chrysophyceae, Euglenophyceae, Dinophyceae, Chloromonadophyceae, Cryptophyceae ও Cyanophyceae শ্রেণিভুক্ত। নিচে কিছু গণের নাম উল্লেখ করা হলো:

Chlorophyceae Penium
বর্গ: Volvocales Phymatodocis
Chlamydomonas Pleurotaenium
Chlorogonium Sphaerozosma
Eudorina Spirotaenium
Gonium Spondylosium
Heteromastix Staurastrum
Pandorina Staurodesmus
Pascherina Streptonema
Pleodorina Teilingia
Pyrobotrys Tetmemorus
Volvox Triplastrum
বর্গ: Chlorococcales Triploceras
Actinastrum Xanthidium
Ankistrodesmus বর্গ: Cladophorales
Botryococcus Pithophora
Cerasterias Rhizoclonium
Chlorella Bacillariophyceae
Chlorococcum বর্গ: Centrales
Chodatella Coscinodiscus
Closteriopsis Cyclotella
Coccomyxa Melosira
Coelastrum বর্গ: Pennales
Crucigenia Achnanthes
Desmatractum Actinocyclus
Diacanthos Amphicampa
Dictyosphaerium Amphora
Dimorphococcus Asterionella
Elakatothrix Caloneis
Errerella Cocconeis
Franceia Cymbella
Glaucocystis Diatoma
Gloeotaenium Epithemia
Golenkinia Eunotia
Golenkinia Fragilaria
Hofmania Gomphoneis
Hyaloraphidium Gomphonema
Hydrodictyon Gyrosigma
Kirchneriella Licmophora
Kirchneriellosaccus Navicula
Micractinium Neidium
Nephrocytium Nitzschia
Oocystis Pinnularia
Ourococcus Pleurosigma
Pediastrum Rhoicosphenia
Phytelios Rhopalodia
Polyedriopsis Surirella
Pseudobohlinia Synedra
Pseudochlorella Tabellaria
Quadrigula Thallasiothrix
Radiococcus বর্গ: Xanthophyceae
Scenedesmus Centritactus
Schroederia Isthmochloron
Selenestrum বর্গ: Chrysophyceae
Sorastrum Dinobryon
Sphaerocystis বর্গ: Cyanophyceae
Tetraedron Anabaena
Tetrallantos Anabaenopsis
Tetrastrum Aphanocapsa
Trebouxia Aphanothece
Trochiscia Arthrospira
Westella Chroococcus
বর্গ: Tetrasporales Coelosphaerium
Asterococcus Eucapsis
Gloeocystis Gloeocapsa
Schizochlamys Gloeothece
বর্গ: Ulotrichales Gloeotrichia
Gloeotila Lyngbya
Microspora Merismopedia
বর্গ: Zygnematales Microcystis
Mougeotia Nostoc
Spirogyra Oscillatoria
বর্গ: Desmidiales Pleurocapsa
Actinotaenium Rivularia
Arthrodesmus Spirulina
Bambusina Synechocystis
Closterium Wollea
Cosmarium বর্গ: Euglenophyceae
Cosmocladium Euglena
Desmidium Phacus
Docidium Trachelomonas
Euastridium বর্গ: Cryptophyceae
Euastrum Chilomonas
Gonatozygon Cryptomonas
Groenbladia বর্গ: Chloromonadophyceae
Hyalotheca Gonyostomum
Micrasterias বর্গ: Dinophyceae
Netrium Ceratium
Onychonema Peridinium

বাংলাদেশে জলসীমাভুক্ত বঙ্গোসাগরের সামুদ্রিক উদ্ভিদ প্লাঙ্কটনের কিছু সংখ্যক গণ-নাম নিচে উল্লেখ করা হলো:

Bacillariophyceae Stephanopyrix
বর্গ: Centrales Thalassiosira
Bacteriastrum বর্গ: Pennales
Bellerochea Asterionella
Biddulphia Diatoma
Cerataulina Nitzschia
Chaetoceros Pleurosigma
Climacodium Synedra
Corethron Terpsinoe
Coscinodiscus Thalassionema
Cyclotella Thalassiothrix
Ditylum বর্গ: Dinophyceae
Eucampia Ceratium
Guinardia Dinophysis
Hemiaulus Diplopeltopsis
Hemidiscus Diplopsalis
Lauderia Noctiluca
Leptocylindrus Peridinium
Lithodesmium Protoperidinium
Melosira Pyrophacus
Planktoniella বর্গ: Cyanophyceae
Rhizosolenia Anabaen
Schroederella Oscillatoria
Skeletonema

বাংলাদেশের সমুদ্র উপকূলে Asterionella japonica-সহ কতক প্রজাতি পানিস্ফুটন (water bloom) ঘটায় এবং এসব ডায়াটম থেকে নিঃসৃত বিষাক্ত বস্ত্তর দরুন জেলেদের শরীরে চুলকানি দেখা দেয়। উদ্ভিদ প্লাঙ্কটন স্বাদু ও সামুদ্রিক উভয় বাস্ত্ততন্ত্রের প্রাথমিক খাদ্যউৎপাদক এবং এগুলি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্যের প্রধান উৎস। অধিকন্তু, সালোক-সংশ্লেষণের মাধ্যমে তারা আবহমন্ডলের অক্সিজেনস্থিতি অব্যাহত রাখে। Spirulina-র মতো কোন কোন উদ্ভিদ প্লাঙ্কটন মানুষের খাদ্য ও ওষুধ যোগায়।  [এ.কে.এম নূরুল ইসলাম]