শাহ নিয়ামতউল্লাহ (রঃ)১
শাহ নিয়ামতউল্লাহ (রঃ)১ প্রাক মুগল যুগের একজন সুফি-সাধক। প্রকৃতপক্ষে তিনি ছিলেন বাগদাদের একজন শাহজাদা। তিনি বিলাসবহুল জীবন পরিত্যাগ করে সাধকে পরিণত হন এবং ইসলাম প্রচারের জন্য ভারতে চলে আসেন। শেষ পর্যন্ত তিনি বাংলায় আসেন এবং ঢাকায় তাঁর <খানকাহ> প্রতিষ্ঠা করেন। তিনি মূর্তিপূজার বিরুদ্ধে তাঁর জেহাদ শুরু করেন এবং বিপুল সংখ্যক মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। তাঁকে ‘ভুতশেকান’ অর্থাৎ ‘মুর্তিধ্বংসকারী’ বলা হতো। ডি.আই.টি ভবনের পাশে দিলকুশা মসজিদের পাশে তিনি সমাহিত আছেন। অবশ্য সেখানে তিনটি সমাধি আছে, সম্ভবত মাঝেরটি শাহ নিয়ামতুল্লাহ (রঃ)-এর সমাধি। [মোশাররফ হোসেন ভূঁইয়া]
